Khatian Check – খতিয়ান অনুসন্ধান ও ভূমি সেবা

ভূমি সেবা
  • অনলাইনে জমির দলিল চেক
  • খাস জমি রেকর্ড করার নিয়ম
  • নামজারি করতে কত টাকা লাগে
  • দানপত্র দলিল বাতিল করার নিয়ম

Khatian Check একটি ভূমি সেবা সংক্রান্ত ব্লগ ওয়েবসাইট।
এখানে কোনো প্রকার সরকারি সেবা পাওয়া যায়না।

ভূমি সংক্রান্ত সহায়তার জন্য

কল করুন

১৬১২২

✉️ অভিযোগ/প্রতিকার ব্যবস্থার জন্য
grs@cabinet.gov.bd

সর্বশেষ পোস্টসমূহ

Khatian Check একটি ভূমি সংক্রান্ত ব্লগ ওয়েবসাইট। এখানে, নামজারি খতিয়ান এবং বিভিন্ন ধরনের সার্ভে খতিয়ান অনুসন্ধান করার পদ্ধতি ব্লগ পোস্ট আকারে শেয়ার করা হয়ে থাকে। এটি কোনো সরকারি ওয়েবসাইট নয় এবং এখানে কোনো প্রকার সরকারি সেবা প্রদান করা হয়না। ভূমি সংক্রান্ত তথ্য এবং সমস্যার সমাধান ব্লগ পোস্ট আকারে শেয়ার করাই আমাদের উদ্দেশ্য।

বিভিন্ন ধরনের খতিয়ানের মধ্যে নামজারি খতিয়ান অনুসন্ধান করার পদ্ধতি এবং সার্ভে খতিয়ানের মাঝে আর এস খতিয়ান, বি আর এস খতিয়ান, সি এস খতিয়ান, এস এ খতিয়ান, বি এস খতিয়ান যাচাই করার পদ্ধতি দেখানো হয়েছে আমাদের ওয়েবসাইটে। এছাড়াও, সব ধরনের খতিয়ান অনুসন্ধান করার পর কীভাবে অনলাইনে খতিয়ান আবেদন করতে হয় সেটিও জানতে পারবেন এখানে।

পাশাপাশি, ই নামজারি আবেদন যাচাই করার নিয়ম, মৌজা ম্যাপ অনুসন্ধান করার পদ্ধতিও শেয়ার করা হয়েছে আমাদের ওয়েবসাইটে। ভূমি সংক্রান্ত সব তথ্য জানতে আমাদের ওয়েবসাইট প্রতিনিয়ত ভিজিট করুন এবং সোশ্যাল মিডিয়া একাউন্টগুলো অনুসরণ করুন।

খতিয়ান অনুসন্ধান করার জন্য ভিজিট করুন land.gov.bd ওয়েবসাইট এবং নিচের দিকে স্ক্রোল করে ভূমি সেবা ও ম্যাপ সেকশনে ক্লিক করুন। অথবা, সরাসরি https://dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, নামজারি খতিয়ান অনুসন্ধান করতে চান নাকি সার্ভে খতিয়ান, সেটি সিলেক্ট করুন এবং তথ্য যাচাই করে খতিয়ান অনুসন্ধান করুন।

ই নামজারি আবেদন যাচাই বা নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করার জন্য ভিজিট করুন mutation.land.gov.bd ওয়েবসাইট। অথবা, land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন এবং নিচের দিকে স্ক্রোল করে মিউটেশন অপশনে ক্লিক করুন। এরপর, বিভাগের নাম নির্বাচন করুন এবং আবেদন আইডি নম্বর লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন।

যেকোনো জমির সার্ভে খতিয়ান অনুসন্ধান করতে ভিজিট করুন https://land.gov.bd ওয়েবসাইট। নিচের দিকে স্ক্রোল করে ভূমি সেবা ও ম্যাপ সেকশনে ক্লিক করুন। অথবা, সরাসরি https://dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। অতঃপর, জমির ঠিকানা নির্বাচন করে খতিয়ান অনুসন্ধান করুন।

পূর্বে খতিয়ান অনুসন্ধান, মৌজা ম্যাপ অনুসন্ধান সহ বিভিন্ন ভূমি সংক্রান্ত সেবা eporcha.gov.bd ওয়েবসাইটে প্রদান করা হলেও তা বর্তমানে নতুন একটি ওয়েবসাইটে নিয়ে আসা হয়েছে। বর্তমানে, dlrms.land.gov.bd ওয়েবসাইটে খতিয়ান অনুসন্ধান সংক্রান্ত সেবা প্রদান করা হয়।


আর এস খতিয়ান অনুসন্ধান

আর এস খতিয়ান সার্ভে খতিয়ানের একটি। এই খতিয়ান অনুসন্ধান করতে ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট অথবা land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন এবং নিচের দিকে স্ক্রোল করে ভূমি রেকর্ড ও ম্যাপ সেকশনে ক্লিক করুন।

অতঃপর, জমির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। এরপর, খতিয়ানের ধরণ থেকে আর এস খতিয়ান সিলেক্ট করুন। মৌজা সিলেক্ট করুন এবং খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন।

অথবা, খতিয়ানের তালিকা থেকে মালিকের নাম এবং পিতার নাম দেখেও খতিয়ান খুঁজে বের করতে পারবেন। এভাবে খুঁজে না পেলে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে খুঁজে বের করে দুইবার ক্লিক করুন।

আর এস খতিয়ান অনলাইনে যাচাই করার পদ্ধতি ছবিসহ বিস্তারিত দেখানো হয়েছে একটি পোস্টে। নিচে বাতনেক্লিক করে পোস্টটি সম্পূর্ণ পড়তে পারবেন।


ই নামজারি যাচাই

ই নামজারি যাচাই বা নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করার জন্য ভিজিট করুন land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন এবং নিচের দিকে স্ক্রোল করে মিউটেশন অপশনে ক্লিক করুন। অথবা, সরাসরি https://mutation.land.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন।

এরপর, নিচের দিকে স্ক্রোল করুন এবং ড্রপ-ডাউন মেনু থেকে জমির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম সিলেক্ট করুন।অতঃপর, পাশের ফাঁকা ঘরে আবেদন আইডি নম্বর লিখুন এবং খুঁজুন বাটনে ক্লিক করুন।

এই পদ্ধতিটি ছবিসহ বিস্তারিত আলোচনা করা হয়েছে একটি পোস্টে। নিচের বাটনে ক্লিক করে পোস্টটি পড়তে পারবেন।


মৌজা ম্যাপ অনুসন্ধান

যেকোনো মৌজার ম্যাপ দেখতে এবং মৌজা ম্যাপ সংগ্রহ করার জন্য আবেদন করতে মৌজা ম্যাপ অনুসন্ধান করতে হয়। মৌজা ম্যাপ অনুসন্ধান করতে ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট। অথবা, land.gov.bd ওয়েবসাইট ভিজিট করে ভূমি রেকর্ড ও ম্যাপ সেকশনে ক্লিক করেও এই ওয়েবসাইটে যেতে পারবেন।

অতঃপর, মৌজা ম্যাপ সেকশনে ক্লিক করুন। এখন, জমির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। খতিয়ানের ধরন ঘর থেকে খতিয়ান সিলেক্ট করুন। মৌজা সিলেক্ট করুন এবং সীট নং সিলেক্ট করলে মৌজা দেখতে পারবেন।

মৌজা ম্যাপ অনুসন্ধান করার পদ্ধতিটি আমাদের ওয়েবসাইটে একটি পোস্টে বিস্তারিত এবং ছবিসহ আলোচনা করা হয়েছে। পোস্টটি পড়তে নিচের বাটনে ক্লিক করুন।


নামজারি খতিয়ান অনুসন্ধান

ভিজিট করুন land.gov.bd ওয়েবসাইট এবং নিচের দিকে স্ক্রোল করে ভূমি রেকর্ড ও ম্যাপ অপশনে ক্লিক করুন। অথবা, সরাসরি ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট। এরপর, নামজারি খতিয়ান সেকশনে ক্লিক করুন।

জমির ঠিকানা সিলেক্ট করুন। এজন্য, বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। মৌজা/জেএল নং লিখুন বা তালিকা থেকে সিলেক্ট করুন। অতঃপর, খতিয়ানের তালিকা থেকে খতিয়ান খুঁজে বের করুন বা খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন।

খতিয়ান খুঁজে পেলে ডাবল ক্লিক করতে হবে। তাহলে খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এই পদ্ধতিটি বিস্তারিত ছবিসহ আলোচনা করা হয়েছে আমাদের ওয়েবসাইটের একটি পোস্টে। বিস্তারিত জানতে নিচের বাটনে ক্লিক করুন।


সচরাচর জিজ্ঞাসা

আপনাকে পুনরায় রেজিস্ট্রেশন করার ঝামেলায় যেতে হবে না। পাসওয়ার্ড রিসেট করার জন্য কেবল ‘পাসওয়ার্ড ভুলে গেছেন?’ অপশনটিতে ক্লিক করুন। এরপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) কোড পাঠানো হবে। সেই কোডটি ব্যবহার করেই আপনি খুব সহজে নতুন একটি পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবেন।

ভূমি সংক্রান্ত যেকোনো সেবা পেতে সরাসরি ১৬১২২ নম্বরে কল করে কথা বলতে পারেন।

অ্যাকাউন্ট খোলার পর আপনার প্রোফাইলের সব তথ্য পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিন। তাহলেই আপনার প্রোফাইলের অগ্রগতি ১০০% দেখাবে।

না, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আপনি আপনার সুবিধামতো যেকোনো সময় অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন এবং প্রোফাইলটি সম্পন্ন করে নিতে পারেন।

এই মাধ্যমটি ব্যবহার করে আপনি জমির নামজারি এবং খাজনা পরিশোধের কাজ সহজেই করতে পারবেন। এছাড়াও জমি লিজ নেওয়া কিংবা জমির ম্যাপ ও নকশা তোলার সুবিধাও এখান থেকে পাওয়া যাবে।

eporcha
eporcha gov bd
পরিকল্পনা ও বাস্তবায়নে
অ্যাপ ডাউনলোড করুন
dlrms land gov bd
সামাজিক যোগাযোগ
land gov bd