মৌজা ম্যাপ অনুসন্ধান করতে চাচ্ছেন? যেকোনো মৌজার ম্যাপ দেখার এবং সার্টিফাইড কপি বা অনলাইন কপি সংগ্রহ করার পদ্ধতি দেখানো হয়েছে এই পোস্টে।
বাংলাদেশের প্রায় সকল মৌজার ম্যাপ তৈরি করা হয়েছে বাংলাদেশ ভূমি সেবা মন্ত্রণালয় থেকে। তাই, আপনার জমির ম্যাপ দেখতে বা যেকোনো মৌজার ম্যাপ দেখতে ম্যাপ অনুসন্ধান বা ম্যাপ সংগ্রহ করার জন্য আবেদন করতে পারবেন।
কীভাবে ঘরে বসে অনলাইনে যেকোনো মৌজা ম্যাপ অনুসন্ধান করতে হয় এবং ম্যাপ সংগ্রহ করার জন্য আবেদন করতে হয় জানতে শেষ অব্দি পড়ুন।
এই পোস্টের বিষয়বস্তু
মৌজা ম্যাপ অনুসন্ধান
মৌজা ম্যাপ অনুসন্ধান করতে ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট অথবা land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন এবং নিচের দিকে স্ক্রোল করে ভূমি রেকর্ড ও ম্যাপ সেকশনে ক্লিক করুন। তাহলে ম্যাপ অনুসন্ধান করার সাইটে নিয়ে যাবে।

এরপর, মৌজা ম্যাপ সেকশনে ক্লিক করুন। জমির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। এরপর, খতিয়ানের ধরণ সিলেক্ট করুন এবং মৌজা/জেএল নং লিখুন অথবা তালিকা থেকে মৌজা সিলেক্ট করুন।

এরপর, সীট নং খুঁজে পরপর দুইবার ক্লিক করলেই উক্ত মৌজার ম্যাপের প্রিভিউ দেখতে পারবেন। অনেক ক্ষেত্রে প্রিভিউ নাও দেখাতে পারে। ম্যাপ সংগ্রহ করতে চাইলে ঝুড়িতে যুক্ত করতে হবে। এজন্য, ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করুন। মৌজা ম্যাপ সংগ্রহ করার পদ্ধতি নিচে দেখানো হয়েছে।
মৌজা ম্যাপ আবেদন করার নিয়ম
মৌজা ম্যাপ সংগ্রহ করতে চাইলে শুরুতেই ম্যাপ অনুসন্ধান করে নিন। ম্যাপ অনুসন্ধান করার পদ্ধতি ইতোমধ্যে দেখানো হয়েছে। এজন্য, জমির ঠিকানা এবং মৌজা সহ সিট নং জানা থাকতে হয়। ম্যাপ অনুসন্ধান করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন।
- ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট।
- অথবা, land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন নিচের দিকে স্ক্রোল করে ভূমি রেকর্ড ও ম্যাপ সেকশনে ক্লিক করুন।
- অতঃপর, নতুন ওয়েবসাইটে নিয়ে আসলে সেখানে মৌজা ম্যাপ সেকশনে ক্লিক করতে হবে।
- জমির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করতে হবে।
- এরপর, খতিয়ানের ধরন সিলেক্ট করুন এবং মৌজা সিলেক্ট করুন।
অতঃপর, সীট নং এ দুইবার ক্লিক করলেই মৌজা ম্যাপ দেখতে পারবেন। এখন, ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করুন। তাহলে ঝুড়িতে যুক্ত হয়ে যাবে। এরপর, উপরে ডান দিকে ঝুড়ি আইকনে ক্লিক করুন।
অনলাইন কপি নিতে চান নাকি সার্টিফাইড কপি, সেটি সিলেক্ট করুন। জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করুন এবং নিচের দিকে চেকআউট করুন বাটনে ক্লিক করুন। তাহলে land.gov.bd ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে, আপনার পূর্বের একাউন্ট থাকলে উক্ত একাউন্টের তথ্য দিয়ে লগইন করুন অথবা নতুন একটি একাউন্ট রেজিস্ট্রেশন করুন।
অতঃপর, আপনার সকল তথ্য দয়ে ফর্ম পূরণ করুন। এক্ষেত্রে, আপনার পুরো নাম, আপনার ই-মেইল অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার, আপনার এনআইডি কার্ডের নাম্বার ইত্যাদি তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন। এরপর, মৌজা ম্যাপ আবেদনের কপি ডাউনলোড করতে পারবেন।
আবেদনের কপিটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। আপনার কাছে প্রিন্টার না থাকলে যেকোনো ফটোশপ এর দোকানে গিয়ে আবেদনের কপিটি প্রিন্ট করে নিন। এরপর, আবেদনের কপিতে নির্ধারিত তারিখে উক্ত কপিটি সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় যেতে হবে।
সেখানে আবেদনের কপিটি জমা দিয়ে আপনার মৌজা ম্যাপ সংগ্রহ করতে পারবেন। এই পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই যেকোনো মৌজার ম্যাপ যাচাই করতে পারবেন এবং সংগ্রহ করতে পারবেন।
শেষ কথা
কীভাবে যেকোনো মৌজা ম্যাপ অনুসন্ধান করতে হয় এবং ম্যাপ সংগ্রহ করার জন্য আবেদন করতে হয় সেটিই দেখানো হয়েছে এই পোস্টে। এছাড়াও, আমাদের ওয়েবসাইটে অন্যান্য সার্ভে খতিয়ান যাচাই করার পদ্ধতি এবং ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান জানতে পারবেন।






জমির খতিয়ান ও ম্যাপ অনলাইন এস নকশা ডাউনলোড করতে চাই মালিকের নাম দিয়ে জমির মালিকানা চেক করতে চাই
জমির মালিকানা যাচাই করার জন্য নামজারি খতিয়ান যাচাই করুন। খতিয়ান এবং ম্যাপ সংগ্রহ করতে চাইলে অনলাইনে খতিয়ান ফি পেমেন্ট করে আবেদন করতে হবে।