আর এস খতিয়ান অনলাইনে যাচাই করার নিয়ম ২০২৬

অনলাইনে আর এস খতিয়ান যাচাই করতে চাচ্ছেন? শুধুমাত্র জমির ঠিকানা এবং খতিয়ান নং বা দাগ নং দিয়েই আর এস খতিয়ান অনুসন্ধান করতে পারবেন খুব সহজেই।

বিভিন্ন ধরনের সার্ভে খতিয়ানের মাঝে আর এস খতিয়ান একটি। অন্যান্য সার্ভে খতিয়ান যেমন- বি এস খতিয়ান, সি এস খতিয়ান, এস এ খতিয়ান বা বি আর এস খতিয়ান একই পদ্ধতিতে যাচাই করা যায়। আপনার জমির খতিয়ান যাচাই করতে হলে জমির ঠিকানা ও মৌজা নং সহ খতিয়ান নং বা দাগ নং জানা থাকতে হবে।

এসব তথ্য জানা থাকলে,আর এস খতিয়ান যাচাই করার পদ্ধতি জানতে শেষ অব্দি পড়ুন।

আর এস খতিয়ান অনুসন্ধান

অনলাইনে আর এস খতিয়ান যাচাই করতে ভিজিট করতে হবে land.gov.bd ওয়েবসাইট। এরপর, নিচের দিকে স্ক্রোল করে ভূমি রেকর্ড ও ম্যাপ সেকশনে ক্লিক করুন। অতঃপর, আপনাকে https://dlrms.land.gov.bd ওয়েবসাইটে নিয়ে যাবে। অথবা, সরাসরি এই লিংক ভিজিট করেও ওয়েবসাইটে যেতে পারবেন।

এরপর, সার্ভে খতিয়ান অটোমেটিক সিলেক্ট করা থাকবে। এখানে, যে জমির খতিয়ান অনুসন্ধান করতে চান, সেটির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। এরপর, খতিয়ানের ধরণ থেকে আর এস খতিয়ান সিলেক্ট করুন।

আর এস খতিয়ান যাচাই
আর এস খতিয়ান যাচাই

অতঃপর, মৌজা/জেএল নং লিখুন বা তালিকা থেকে সিলেক্ট করুন। খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন বা তালিকা থেকে খতিয়ান খুঁজে বের করে ডাবল ক্লিক করুন। এভাবে খুঁজে না পেলে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে জমির মালিকের নাম বা দাগ নং লিখেও খতিয়ান খুঁজতে পারবেন।

খতিয়ান খুঁজে পেলে পরপর দুইবার ক্লিক করতে হবে। তাহলে পপআপ আকারে খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এখানে থেকেই খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।

আর এস খতিয়ান আবেদন করার নিয়ম

আর এস খতিয়ান যাচাই করার পর অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে যিনি আবেদন করবেন, তার নাম, মোবাইল নাম্বার সহ এনআইডি কার্ডের তথ্য প্রয়োজন হবে। এছাড়া, আবেদনের ধরনের উপর ভিত্তি করে আবেদন ফি প্রয়োজন হবে।

land gov bd আর এস খতিয়ান অনলাইনে আবেদন করতে খতিয়ান যাচাই করে নিতে হবে। এজন্য, নিচে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করে সহজেই খতিয়ান যাচাই করতে পারবেন।

  • প্রথমেই ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট।
  • এরপর, জমির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম – জেলার নাম এবং উপজেলা/থানার নাম সিলেক্ট করুন।
  • খতিয়ানের ধরণ ঘর থেকে আর এস খতিয়ান সিলেক্ট করুন।
  • মৌজা/জেএল নং লিখুন বা তালিকা থেকে মৌজা সিলেক্ট করুন।
  • এরপর, খতিয়ানের তালিকা থেকে খতিয়ান সিলেক্ট করুন অথবা খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন।
  • এছাড়া, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে জমির দাগ নং বা মালিকের নাম লিখেও সার্চ করতে পারবেন।

খতিয়ান খুঁজে পেলে পরপর দুইবার ক্লিক করতে হবে। তাহলে পপআপ আকারে খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এখানে, ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করুন, তাহলে ঝুড়িতে যুক্ত হয়ে যাবে। উপরের দিকে ঝুড়ি আইকনে ক্লিক করুন। খতিয়ানের অনলাইনে কপি নিতে চান নাকি সার্টিফাইড কপি, সেটি সিলেক্ট করুন।

আর এস খতিয়ান অনুসন্ধান

এরপর, জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করুন এবং চেকআউট করুন বাটনে ক্লিক করুন। তাহলে, land.gov.bd ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানে, পূর্বের একাউন্ট থাকলে লগইন করুন অথবা নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করুন। এরপর, নিচের তালিকায় উল্লিখিত তথ্যগুলো আপনার কাছে চাইবে।

  • আপনার পুরো নাম
  • আপনার ই-মেইল অ্যাড্রেস
  • আপনার মোবাইল নাম্বার
  • আপনার ঠিকানা
  • আপনার এনআইডি কার্ডের নাম্বার

এসব তথ্য দিয়ে প্রোফাইল পূরণ করতে হবে। প্রোফাইলের অগ্রগতি ১০০% হলে খতিয়ান আবেদন করতে পারবেন। ১০০% হলে খতিয়ান আবেদনের ফি পেমেন্ট করতে পারবেন। খতিয়ান ফি পেমেন্ট করার জন্য যেকোনো মোবাইল ব্যাংকিং মাধ্যম বিকাশ/নগদ/রকেট/উপায় ব্যবহার করতে পারবেন।

অথবা, যেকোনো ব্যাংকের কার্ড ব্যবহার করেও খতিয়ান আবেদন ফি পেমেন্ট করতে পারবেন। আবেদন ফি পেমেন্ট করার পর খতিয়ান আবেদনের একটি কপি ডাউনলোড হবে। এই কপিটি প্রিন্ট করে নিতে হবে। আবেদনের কপিতে থাকা নির্ধারিত তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হতে হবে।

সেখানে, উক্ত আবেদনের কপিটি জমা দিয়ে খতিয়ানের কপি সংগ্রহ করতে পারবেন। এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো জমির খতিয়ানের কপি সংগ্রহ করতে পারবেন।

শেষ কথা

অনলাইনে আর এস খতিয়ান যাচাই করার পদ্ধতি দেখানো হয়েছে এখানে। যেকোনো জমির খতিয়ান অনুসন্ধান করার পাশাপাশি খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারবেন এই পদ্ধতি অনুসরণ করেই। এছাড়াও, অন্যান্য খতিয়ান যাচাই করার পদ্ধতি জানতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্টগুলো পড়ুন।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *