অনলাইনে এস এ খতিয়ানের তথ্য যাচাই করতে চাচ্ছেন বা এস এ খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপি সংগ্রহ করতে চাচ্ছেন? কীভাবে খতিয়ান যাচাই করতে হয় এবং খতিয়ান আবেদন করতে হয় জানতে পারবেন এখানে।
আর এস খতিয়ান, বি আর এস খতিয়ান, সি এস খতিয়ানের মতো এস এ খতিয়ান যাচাই করা যায় অনলাইনে। খতিয়ান যাচাই এবং আবেদন করার জন্য জমির ঠিকানা, মৌজা এবং খতিয়ান নং বা দাগ নং জানা থাকতে হয়। এসব তথ্য জানা থাকলে খুব সহজেই আপনার জমির খতিয়ান যাচাই করতে পারবেন।
কীভাবে এস এ খতিয়ানের তথ্য দেখতে হয় এবং খতিয়ান অনলাইনে আবেদন করতে হয় জানতে শেষ অব্দি পড়ুন।
এই পোস্টের বিষয়বস্তু
এস এ খতিয়ান যাচাই করার নিয়ম
এস এ খতিয়ান অনলাইনে চেক করতে ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট অথবা land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন এবং নিচের দিকে স্ক্রোল করে ভূমি রেকর্ড ও ম্যাপ সেকশনে ক্লিক করুন। তাহলে পর্চা যাচাই করার ওয়েবসাইটে নিয়ে আসবে।
এখানে, ডিফল্টভাবে সার্ভে খতিয়ান সিলেক্ট করা থাকবে। তাই, আপনার জমির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম – জেলার নাম এবং উপজেলা/থানার নাম সিলেক্ট করবেন। অতঃপর, খতিয়ানের ধরণ ঘরে সকল সার্ভে খতিয়ানের নাম দেখতে পাবেন। এখান থেকে এস এ খতিয়ান সিলেক্ট করতে হবে।

এরপর, আপনার মৌজা নাম্বার বা জেএল নাম্বার জানা থাকলে মৌজা ঘরে লিখে সার্চ করুন বা তালিকা থেকে আপনার মৌজার নামটি খুঁজে সিলেক্ট করুন। অতঃপর, খতিয়ানের তালিকা ঘরে ফাঁকা ঘরে খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন। অথবা, তালিকা থেকেই মালিকের নাম এবং মালিকের পিতার নাম দেখে খতিয়ান খুঁজে বের করুন।
এভাবে খুঁজে না পেলে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করুন। এরপর, জমির মালিকের নাম লিখে সার্চ করুন বা দাগ নং লিখে সার্চ করুন। খতিয়ান খুঁজে পেলে পরপর দুইবার ক্লিক করতে হবে। তাহলে, পপআপ আকারে খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
এখানে, জমির মোট পরিমাণ, জমির মালিকের নাম, খতিয়ান নং, দাগ নং সহ আরও অনেক তথ্য পাবেন। এই জায়গা থেকেই খতিয়ান আবেদন করতে পারবেন।
এস এ খতিয়ান আবেদন করার নিয়ম
এস এ খতিয়ান আবেদন করার পূর্বে খতিয়ান অনুসন্ধান করতে হয়। অনুসন্ধান করার পর খতিয়ান আবেদন করার অপশন পাওয়া যায়। খতিয়ান যাচাই করার পদ্ধতি ইতোমধ্যে উপরে দেখানো হয়েছে। উক্ত পদ্ধতি অনুসরণ করে আগে খতিয়ানটি যাচাই করুন।
অথবা, নিচের তালিকায় উল্লিখিত ধাপগুলো অনুসরণ করেও আপনার জমির খতিয়ান যাচাই করতে পারবেন।
- এস এ খতিয়ান চেক করতে ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট।
- অথবা, land.gov.bd ওয়েবসাইট ভিজিট করে নিচের দিকে স্ক্রোল করে ভূমি রেকর্ড ও ম্যাপ এ ক্লিক করুন।
- এখন, জমির বিভাগ নাম – জেলা – উপজেলা/থানা সিলেক্ট করুন।
- খতিয়ানের ধরণ সিলেক্ট করুন। এখানে, এস এ খতিয়ান সিলেক্ট করতে হবে।
- তালিকা থেকে মৌজা সিলেক্ট করুন অথবা জেএল নং লিখে মৌজা খুঁজে বের করুন।
- খতিয়ানের তালিকা ঘরে খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করে খতিয়ান খুঁজে পাবেন।
- খতিয়ান নং জানা না থাকলে তালিকা থেকে জমির মালিকের ও পিতার নাম দেখে খতিয়ান খুঁজে বের করতে পারবেন।
- অথবা, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে জমির দাগ নং বা মালিকের নাম লিখে খতিয়ান খুঁজে বের করতে পারবেন।
এই পদ্ধতি অনুসরণ করে খতিয়ান খুঁজে পেলে পরপর দুইবার ক্লিক করতে হবে। তাহলে, খতিয়ানের তথ্য দেখা যাবে। খতিয়ান আবেদন করতে এখানে ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করে খতিয়ানটি ঝুড়িতে যুক্ত করতে হবে। অতঃপর, উপরে ডান দিকে ঝুড়ি আইকনে ক্লিক করতে হবে।

এখন, খতিয়ানের অনলাইন কপি নিতে চান নাকি সার্টিফাইড কপি, সেটি সিলেক্ট করুন। জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করুন এবং নিচের দিকে চেকআউট করুন বাটনে ক্লিক করুন। তাহলে, land.gov.bd ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানে, পূর্বের একাউন্ট থাকলে লগইন করুন অথবা নতুন একটি একাউন্ট রেজিস্ট্রেশন করুন।
অতঃপর, আপনার সকল তথ্য দিয়ে প্রোফাইল পূরণ করতে হবে। তথ্য দিয়ে প্রোফাইলের অগ্রগতি ১০০% করলে খতিয়ান আবেদন করতে পারবেন। আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে সকল তথ্য পূরণ করতে হবে। অতঃপর, খতিয়ান আবেদন ফি পেমেন্ট করতে হবে।
খতিয়ানের ধরনের উপর ভিত্তি করে আবেদন ফি কমবেশি হবে। আবেদন ফি বিকাশ/নগদ/রকেট/উপায় দিয়ে পেমেন্ট করতে পারবে। অথবা, যেকোনো ব্যাংকের কার্ড ব্যবহার করেও পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করা হলে খতিয়ান আবেদনের কপি ডাউনলোড করতে হবে।
এই আবেদনের কপিতে নির্ধারিত তারিখে উক্ত আবেদনের কপিটি প্রিন্ট করে জেলা প্রশাসকের কার্যালয়ে যেতে হবে। জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে নির্ধারিত স্থানে উক্ত আবেদনের কপিটি জমা দেয়ার মাধ্যমে আপনার জমির খতিয়ান সংগ্রহ করতে পারবেন।
শেষ কথা
এই পোস্টে দেখানো পদ্ধতি অনুসরণ করে যেকোনো জমির এস এ খতিয়ান যাচাই এবং খতিয়ান আবেদন করতে পারবেন। এছাড়াও, একই পদ্ধতিতে অন্যান্য খতিয়ানও যাচাই করতে পারবেন। সার্ভে খতিয়ান ও নামজারি খতিয়ান যাচাই করার পদ্ধতি নিয়ে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্টগুলো পড়তে পারেন।





