বি আর এস খতিয়ান অনলাইনে যাচাই করার নিয়ম ২০২৬

অনলাইনে বি আর এস খতিয়ানের তথ্য যাচাই করতে চাচ্ছেন? কীভাবে বি আর এস খতিয়ান অনুসন্ধান করতে হয় এবং খতিয়ান আবেদন করতে হয় সেটি দেখানো হয়েছে এই পোস্টে।

বিভিন্ন ধরনের সার্ভে খতিয়ানের মাঝে বি আর এস খতিয়ান একটি। বি আর এস খতিয়ান যাচাই করার মাধ্যমে জমির মালিকানা, জমির পরিমাণ, দাগ নং জানা যায়। এছাড়া, খতিয়ান সংগ্রহ করতে চাইলে আবেদন করতে হয় এবং আবেদন করার পূর্বে অবশ্যই খতিয়ানের তথ্য যাচাই করতে হবে।

ঘরে বসে অনলাইনে কীভাবে বি আর এস খতিয়ান চেক করতে হয় জানতে এই পোস্টটি শেষ অব্দি পড়ুন।

বি আর এস খতিয়ান যাচাই

অনলাইনে বি আর এস খতিয়ান যাচাই করতে ভিজিট করুন https://land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন এবং নিচের দিকে স্ক্রোল করে ভূমি রেকর্ড ও ম্যাপ সেকশনে ক্লিক করুন। অথবা, সরাসরি https://dlrms.land.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন এবং সার্ভে খতিয়ান সিলেক্ট করুন।

অতঃপর, জমির ঠিকানা নির্বাচন করুন। এজন্য, বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। এরপর, খতিয়ানের ধরণ ঘর থেকে বি আর এস খতিয়ানটি সিলেক্ট করুন। মৌজা/জেএল নং লিখে মৌজা সিলেক্ট করুন কিংবা তালিকা থেকে মৌজার নাম খুঁজে মৌজা সিলেক্ট করুন।

বি আর এস খতিয়ান যাচাই
বি আর এস খতিয়ান যাচাই

খতিয়ানের তালিকা ঘর থেকে খতিয়ান খুঁজে বের করে পরপর দুইবার ক্লিক করুন। অথবা, ফাঁকা ঘরে খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করে খতিয়ান খুঁজে বের করুন। এছাড়া, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে জমির দাগ নং বা মালিকের নাম লিখেও খতিয়ান খুঁজে বের করতে পারবেন।

খতিয়ান খুঁজে পেলে পরপর দুইবার ক্লিক করলে পপআপ আসবে এবং এখানে খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এখানে, জমির মালিকের নাম, দাগ নং, খতিয়ান নং এবং জমির মোট পরিমাণ দেখতে পারবেন।

বি আর এস খতিয়ান অনলাইন যাচাই
বি আর এস খতিয়ান অনলাইন যাচাই

খতিয়ান যাচাই করার পর এখানে থেকেই খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পদ্ধতি নিচে দেখানো হয়েছে।

বি আর এস খতিয়ান অনলাইন আবেদন

বি আর এস খতিয়ান সংগ্রহ করতে চাইলে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আবেদন ফি পেমেন্ট করতে হয়। অনলাইন কপির ক্ষেত্রে আবেদন ফি কম এবং সার্টিফাইড কপির জন্য আবেদন ফি কিছুটা বেশি পেমেন্ট করতে হয়।

খতিয়ান সংগ্রহ করতে অনলাইনে আবেদন করার জন্য উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে খতিয়ান অনুসন্ধান করতে হবে। অথবা, নিচের তালিকায় উল্লিখিত ধাপগুলো অনুসরণ করে খতিয়ান যাচাই করুন।

  • বি আর এস খতিয়ান অনুসন্ধান করতে ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট।
  • অথবা, https://land.gov.bd ওয়েবসাইট ভিজিট করে নিচের দিকে স্ক্রোল করে ভূমি রেকর্ড ও ম্যাপ এ ক্লিক করুন।
  • এখন, যে জমির খতিয়ান অনুসন্ধান করবেন সেটির ঠিকানা সিলেক্ট করুন।
  • এজন্য, বিভাগ – জেলা – উপজেলা/থানা সিলেক্ট করুন।
  • খতিয়ানের ধরণ ঘর এ বি আর এস খতিয়ান সিলেক্ট করতে হবে।
  • মৌজা/জেএল নং লিখুন বা তালিকা থেকে মৌজা সিলেক্ট করুন।
  • খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন অথবা খতিয়ানের তালিকা থেকে খতিয়ান খুঁজে দুইবার ক্লিক করুন।
  • এছাড়া, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে দাগ নং বা মালিকের নাম লিখেও খতিয়ান খুঁজে বের করতে পারবেন।

খতিয়ান খুঁজে পেলে পরপর দুইবার ক্লিক করতে হবে। তাহলে, উক্ত জমির খতিয়ানের সকল তথ্য দেখতে পারবেন। এখানে, ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করে খতিয়ানটি ঝুড়িতে যুক্ত করতে হবে। এরপর, উপরে ডান দিকে ঝুড়ি আইকনে ক্লিক করুন।

আর এস খতিয়ান অনুসন্ধান

ঝুড়ি আইকনে ক্লিক করে খতিয়ানের অনলাইন কপি নিতে চান নাকি সার্টিফাইড কপি, সেটি সিলেক্ট করুন। এরপর, জমির ঠিকানা অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করুন। অতঃপর, নিচের দিকে চেকআউট করুন বাটনে ক্লিক করুন। তাহলে, land.gov.bd ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাবে।

এখানে, একটি নতুন অ্যাকাউন্ট নিবন্ধন করুন অথবা পূর্বের কোনো একাউন্ট থাকলে উক্ত একাউন্টের তথ্য দিয়ে লগইন করুন। একাউন্টে লগইন করা হলে আপনার এনআইডি কার্ডের তথ্য দিয়ে একাউন্ট সম্পূর্ণ করতে হবে। সকল তথ্য প্রদান করা হলে একাউন্টের অগ্রগতি ১০০% হবে।

অতঃপর, খতিয়ান আবেদন ফি বিকাশ/নগদ/রকেট/উপায় বা যেকোনো ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। খতিয়ান আবেদন ফি পেমেন্ট করা হলে আবেদনের একটি কপি পাবেন। এই কপিটি প্রিন্ট করে নিন বা ডাউনলোড করে নিন। যেকোনো দোকানে গিয়ে কপিটি প্রিন্ট করে নিতে পারবেন।

উক্ত আবেদনের কপিতে থাকা নির্ধারিত তারিখে জেলা প্রশাসকের কার্যালয় যেতে হবে। জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে আবেদনের কপিটি জমা দিয়ে খতিয়ান সংগ্রহ করতে পারবেন। এই পদ্ধতিতে যেকোনো জমির বি আর এস খতিয়ান চেক করতে পারবেন খুব সহজেই।

শেষ কথা

যেকোনো জমির বি আর এস খতিয়ান কীভাবে অনলাইনে যাচাই করতে হয় এবং খতিয়ানের কপি সংগ্রহ করতে চাইলে অনলাইনে আবেদন করতে হয় সেটিই দেখানো হয়েছে এই পোস্টে। এছাড়া, অন্যান্য খতিয়ান যাচাই করতে চাইলে পদ্ধতি জানতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্টগুলো পড়ুন।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

    1. অনলাইনে খতিয়ান ফি পেমেন্ট করে খতিয়ান আবেদন করুন।