ই নামজারি যাচাই করতে চাচ্ছেন? নামজারি আবেদন করার পর উক্ত আবেদনটি অনুমোদন হয়েছে কিনা জানতে হলে আবেদন স্ট্যাটাস যাচাই করতে হয়। বিস্তারিত পদ্ধতি দেখানো হয়েছে এই পোস্টে।
ই নামজারি আবেদনের সর্বশেষ স্ট্যাটাস যাচাই করার মাধ্যমে যেকোনো জমির নামজারি আবেদন অনুমোদন হয়েছে কিনা তা জানা যায়। এছাড়া, নামজারি আবেদন অনুমোদন হলে DCR ফি পেমেন্ট করা যায়।
কীভাবে যেকোনো জমির ই নামজারি আবেদন যাচাই করা যায় জানতে এই পোস্টটি শেষ অব্দি পড়ুন।
ই নামজারি যাচাই
ই নামজারি যাচাই করার জন্য https://land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন এবং নিচের দিকে স্ক্রোল করে মিউটেশন অপশনে ক্লিক করুন। অথবা, সরাসরি, https://mutation.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। এজন্য, এই লিংকটি কপি করে ব্রাউজারে পেস্ট করে এন্টার করুন।

অতঃপর, নিচের দিকে স্ক্রোল করুন। ড্রপ-ডাউন মেনু থেকে আপনার জমির বিভাগের নাম সিলেক্ট করুন। পাশের ফাঁকা ঘরে নামজারি আবেদন করার পর যে আবেদনের কপি পেয়েছিলেন, উক্ত আবেদনের কপিতে থাকা আবেদন আইডি নম্বর লিখুন। অতঃপর, পাশের বাটনে ক্লিক করুন।
তাহলে, আপনার নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করতে পারবেন এবং আপনার আবেদনটি অনুমোদন হয়েছে নাকি বাতিল করা হয়েছে দেখতে পারবেন।
নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই
যেকোনো জমির মালিকানা পরিবর্তন করার প্রয়োজন হলে নামজারি আবেদন করতে হয়। জমি ক্রয়-বিক্রয় করার পর নামজারি আবেদন করতে হয়। নামজারি আবেদন করার পর সর্বোচ্চ ২৮ দিন লাগে উক্ত আবেদনটি নিষ্পত্তি হতে। ২৮ দিনের মাঝেই আবেদনটি অনুমোদন করা হবে কিংবা বাতিল করা হবে।
নামজারি আবেদন করার পর উক্ত সময়ের মাঝে আপনি চাইলে অনলাইনে আবেদনের স্ট্যাটাস যাচাই করতে পারবেন। স্ট্যাটাস যাচাই করার জন্য নিচের তালিকায় উল্লিখিত ধাপগুলো অনুসরণ করুন।
- শুরুতেই ভিজিট করুন https://mutation.land.gov.bd ওয়েবসাইট।
- নিচের দিকে স্ক্রোল করুন এবং ড্রপ-ডাউন মেনু থেকে বিভাগের নাম সিলেক্ট করুন।
- পাশের ফাঁকা ঘরে আবেদন আইডি নম্বর লিখুন।
- সর্বশেষ খুঁজুন বাটনে ক্লিক করুন।
খুঁজুন বাটনে ক্লিক করলে পপআপ আকারে আরেকটি ইন্টারফেস আসতে পারে। এখানে, শুরুতে ড্রপ-ডাউন মেনু থেকে আপনার বিভাগের নাম নির্বাচন করবেন। দ্বিতীয় ফাঁকা ঘরে আপনার আবেদনের আইডি নম্বর লিখবেন। তৃতীয় ফাঁকা ঘরে আপনার এনআইডি কার্ডের নাম্বার লিখবেন। অতঃপর, ক্যাপচা পূরণ করে খুঁজুন বাটনে ক্লিক করুন।
নামজারি আবেদন করার সময় যেসব তথ্য প্রদান করা হয়েছিলো, ই নামজারি যাচাই করার সময় একই তথ্য প্রদান করে স্ট্যাটাস যাচাই করতে হবে।

এই পদ্ধতিতে যেকোনো নামজারি আবেদনের বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন। আবেদন অনুমোদন হলে DCR Fee 1100 টাকা পেমেন্ট করতে বলা হবে। ডিসিআর ফি পেমেন্ট করার জন্য যেকোনো মোবাইল ব্যাংকিং মাধ্যম বা ব্যাংকের কার্ড ব্যবহার করতে পারবেন।
অর্থাৎ, বিকাশ/নগদ/রকেট/উপায় সহ যেকোনো মোবাইল ব্যাংকিং মাধ্যম বা যেকোনো ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। DCR Fee পেমেন্ট করার পর নিচে সংযুক্ত ছবির মতো ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে DCR ডাউনলোড, খতিয়ান ডাউনলোড এবং আবেদন প্রিন্ট করে নিতে পারবেন।

DCR এবং খতিয়ান ডাউনলোড করলে QR কোডগুলো ডিসিআর এবং খতিয়ান পাবেন যা আইনত বৈধ এবং সরাসরি আবেদন করে পাওয়া DCR ও খতিয়ান এর সমপর্যায়ের। তাই, যেকোনো কাজে এই দুইটি ডকুমেন্ট ব্যবহার করতে পারবেন। DCR ও খতিয়ান কেমন হবে তা নিচে সংযুক্ত ইমেজে দেখতে পারবেন।

উপরোক্ত এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো জমির ই নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করতে পারবেন এবং নামজারি আবেদন অনুমোদন হলে DCR ফি পেমেন্ট করতে পারবেন।
শেষ কথা
যেকোনো জমির ই নামজারি যাচাই করার নিয়ম অথবা নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করার নিয়ম দেখানো হয়েছে এই পোস্টে। যারা নামজারি আবেদন করেছেন কিন্তু এখনো অনুমোদন হয়েছে কিনা জানেন না, তারা এই পোস্টে দেখানো পদ্ধতি অনুসরণ করলে স্ট্যাটাস জানতে পারবেন।
এছাড়াও, আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের সার্ভে খতিয়ান ও নামজারি খতিয়ান যাচাই করার পদ্ধতি জানতে পারবেন। ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান জানতে khatiancheck.com ভিজিট করুন।





