সি এস খতিয়ান অনলাইনে যাচাই করার নিয়ম ২০২৬

সি এস খতিয়ান যাচাই করতে চাচ্ছেন কিন্তু নিয়ম জানেন না? অনলাইনে খতিয়ান নং এবং জমির ঠিকানা ব্যবহার করে খতিয়ানের তথ্য যাচাই করতে পারবেন।

যেকোনো জমির সার্ভে খতিয়ান অনুসন্ধান করার জন্য জমির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম, জেলা, উপজেলা/থানা এবং মৌজা জানা থাকতে হয়। এছাড়া, খতিয়ান নং বা দাগ নং জানা থাকলে খতিয়ান অনুসন্ধান করতে পারবেন। তবে, দাগ নং বা খতিয়ান নং জানা না থাকলে মালিকের নাম দিয়েও খতিয়ান খুঁজে বের করা যায়।

আপনি যদি সি এস খতিয়ান চেক করতে চান এবং এসব তথ্য আপনার কাছে থাকে, তাহলে পোস্টটি শেষ অব্দি পড়লে যেকোনো জমির সি এস খতিয়ান অনলাইনে অনুসন্ধান করতে পারবেন খুব সহজেই।

সি এস খতিয়ান অনুসন্ধান

সি এস খতিয়ানের তথ্য অনলাইনে যাচাই করার জন্য ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট। বিকল্পভাবে, আপনি land.gov.bd ওয়েবসাইট ভিজিট করে নিচের দিকে স্ক্রোল করে ভূমি রেকর্ড ও ম্যাপ সেকশনে ক্লিক করে এই ওয়েবসাইটে আসতে পারবেন।

অতঃপর, সার্ভে খতিয়ান সিলেক্ট করা অবস্থায় জমির ঠিকানা নির্বাচন করুন। এজন্য, বিভাগ – জেলা – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। এরপর, খতিয়ানের ধরণ সিলেক্ট করতে হবে। এখানে, যে খতিয়ান যাচাই করতে চান সেটি সিলেক্ট করুন। যেহেতু সি এস খতিয়ান চেক করতে চান, তাই সি এস সিলেক্ট করুন।

এরপর, জেএল নং/মৌজা নং জানা থাকলে সেটি লিখে মৌজা সিলেক্ট করুন অথবা তালিকা থেকে মৌজা সিলেক্ট করুন। এরপর, খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন অথবা খতিয়ানের তালিকা থেকেই খতিয়ান খুঁজে বের করে পরপর দুইবার ক্লিক করুন।

সি এস খতিয়ান অনুসন্ধান
সি এস খতিয়ান অনুসন্ধান

এভাবে খতিয়ান খুঁজে না পেলে বা খতিয়ান নং জানা না থাকলে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে জমির মালিকের নাম/জমির দাগ নং লিখে খতিয়ান খুঁজে বের করতে পারবেন। খতিয়ান খুঁজে পেলে পরপর দুইবার ক্লিক করতে হবে। ক্লিক করলে পপআপ আকারে জমির খতিয়ানের তথ্য দেখতে পারবেন।

এখানে, উক্ত জমির খতিয়ান নং, দাগ নং, জমির মোট পরিমাণ, জমির মালিকের নাম দেখতে পাবেন। এছাড়া, এখানে থেকেই জমির খতিয়ান সংগ্রহ করার জন্য আবেদন করতে পারবেন। খতিয়ান সংগ্রহ করার জন্য কীভাবে আবেদন করতে হয় সেটি নিচে আরও বিস্তারিত দেখানো হয়েছে।

সি এস খতিয়ান অনলাইন আবেদন

অনলাইনে সি এস খতিয়ান আবেদন করলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে খতিয়ানের কপি সংগ্রহ করতে পারবেন। অনলাইনে আবেদন করার মাধ্যমে খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপি নিতে পারবেন। তবে, আবেদন করার সময় খতিয়ান আবেদন ফি পেমেন্ট করতে হবে। এক্ষেত্রে, অনলাইন কপি এবং সার্টিফাইড কপির দামের ভিন্নতা থাকবে।

অনলাইনে সি এস খতিয়ান আবেদন করতে শুরুতেই খতিয়ান যাচাই করে নিতে হবে। তাহলে খতিয়ান আবেদন করার অপশন পাওয়া যাবে। খতিয়ান যাচাই করার পদ্ধতি ইতোমধ্যে উপরে দেখানো হয়েছে। অথবা, নিচের তালিকায় উল্লিখিত ধাপগুলো অনুসরণ করুন।

  • প্রথমেই ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট।
  • অথবা, land.gov.bd ওয়েবসাইট ভিজিট করে নিচের দিকে স্ক্রোল করে ভূমি রেকর্ড ও ম্যাপ সেকশনে ক্লিক করুন।
  • এরপর, বিভাগ – জেলা – উপজেলা/থানা সিলেক্ট করুন।
  • মৌজা সিলেক্ট করুন বা জেএল নং লিখে মৌজা খুঁজে সিলেক্ট করুন।
  • খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন বা তালিকা থেকে খতিয়ান খুঁজে দুইবার ক্লিক করুন।
  • অথবা, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে দাগ নং বা মালিকের নাম লিখে সার্চ করুন।
  • খতিয়ান খুঁজে পেলে পরপর দুইবার ক্লিক করলে পপআপ আকারে সকল তথ্য দেখতে পারবেন।

এখানে, ঝুড়িতে রাখুন বাটন দেখতে পাবেন। এই বাটনে ক্লিক করলে খতিয়ানটি ঝুড়িতে যুক্ত হবে। অতঃপর, উপরে ডান দিকে ঝুড়ি আইকনে ক্লিক করতে হবে। সেখানে, খতিয়ানের অনলাইন কপি নিতে চান নাকি সার্টিফাইড কপি, সেটি সিলেক্ট করুন এবং জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করুন।

নামজারি খতিয়ান চেক

এরপর, নিচের দিকে চেকআউট করুন বাটনে ক্লিক করুন। তাহলে, land.gov.bd ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। সেখানে, আপনার পূর্বের একাউন্ট থাকলে লগইন করুন। যদি পূর্বের কোনো একাউন্ট না থাকে, তাহলে নতুন করে একটি একাউন্ট নিবন্ধন করতে হবে।

একাউন্টে প্রবেশ করার পর আপনার প্রোফাইল সম্পূর্ণ করতে বলবে। এজন্য, আপনার এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী প্রোফাইলের তথ্য পূরণ করতে হবে। প্রোফাইলের তথ্য পূরণ করলে প্রোফাইলের অগ্রগতি হবে। এভাবে, ১০০% অগ্রগতি হলে খতিয়ান আবেদন করতে পারবেন।

খতিয়ান আবেদন করার জন্য তথ্য পূরণ করবেন। এরপর, খতিয়ানের আবেদন ফি বিকাশ/নগদ/রকেট/উপায় বা যেকোনো ব্যাংকের কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে হবে। আবেদন ফি পেমেন্ট করা হলে খতিয়ান আবেদনের একটি কপি পাবেন। এই কপিটি ডাউনলোড করে নিতে হবে। যদি প্রিন্টার থাকে, কপিটি প্রিন্ট করে নিন।

উক্ত আবেদনের কপিতে নির্ধারিত তারিখে আবেদনের কপিটি সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় যেতে হবে। সেখানে, নির্ধারিত স্থানে আবেদনের কপিটি জমা দিয়ে আপনার আবেদন করা খতিয়ান সংগ্রহ করতে পারবেন। এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো জমির খতিয়ানের অনলাইন কপি কিংবা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।

শেষ কথা

অনলাইনে সি এস খতিয়ান অনুসন্ধান করার নিয়ম এবং কীভাবে খতিয়ান আবেদন করতে হয় সেটি দেখানো হয়েছে এখানে। এছাড়াও, আমাদের ওয়েবসাইটে অন্যান্য সার্ভে খতিয়ান ও নামজারি খতিয়ান যাচাই করার পদ্ধতি জানতে পারবেন। ভূমি সংক্রান্ত তথ্য জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন প্রতিনিয়ত।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *